জাতীয়শিরোনাম

জাতীয় ভোটার দিবস শুক্রবার

‘ভোটার হব, ভোট দিব’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ১ মার্চ প্রথমবারের মতো ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হবে। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচির আয়োজনের কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র‌্যালি হবে সকালে। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা হবে। তাতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে।
গত বছরের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দেয় মন্ত্রিসভা।
এদিকে ভোটার দিবস উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন ভবনে গিয়ে দেখা যায়, ভোটার দিবস উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন ভবন চলছে সাজসজ্জার কাজ। ভবনের চারপাশ সাজানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনারদের ছবি, ‘১ মার্চ ভোটার দিবস’ লেখা সম্বলিত নানা ব্যানারে। শুক্রবার র‌্যালি করার জন্য নির্বাচন ভবনে আনা হয়েছে নানা সাজ-সরঞ্জাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button