জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক নুরুদ্দিন ভূঁইয়া আর নেই। সোমবার ( ৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার ছিলেন। এ ছাড়াও সিনিয়র এই সাংবাদিক অধুনালুপ্ত দৈনিক আজাদ, দৈনিক বাংলা, ঢাকা কুরিয়ার ও দৈনিক প্রভাতসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে নুরুদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



