Uncategorized

জাতীয় গন্থাগার দিবসে বইমুখী আলোকিত মানুষ গড়ার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সুবর্ণ জয়ন্তীর অঙ্গিকার, ডিজিটাল গন্থাগার” এই প্রতিপাদ্য কে সামনে আজ মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে জুম প্লাটফর্ম মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব সানোয়ারুল হক এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক জনাব মুহম্মদ আব্দুল লতিফ।
জাতীয় গন্থাগার দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান মাসুমা নাজনীন।
প্রবন্ধ পাঠের ওপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কালচারাল অফিসার জনাব সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব গোলাম ছারোয়ার ছানু, অধ্যাপক এস এম সাইদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা জনাব নূর হোসেন,বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান হালেমা মুন্নী, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মোল্লা, শিক্ষক আরশেদ আলী মাস্টার,শারমিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন সমাজকে বিজ্ঞানমনস্ক ও আলোকিত করতে হলে অবশ্যই মানুষকে লাইব্রেরী মুখী করতে হবে,বইমুখীন করতে হবে। সেটি করতে না পারলে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিষবৃক্ষ উপরে ফেলা সম্ভব নয়। বক্তারা বলেন সৃজনশীল শিক্ষা ব্যাবস্থাকে বাস্তবমুখী করতে শিক্ষার্থীদের বই পড়া,কবিতা আবৃত্তি, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রতিযোগিতায় নিয়ে আসতে হবে। পারিবারিক লাইব্রেরি, লেখক ও প্রকাশকদেরকে প্রনোদনাসহ উৎসাহিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button