জাতীয়

জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বৃহস্পতিবার সারা দেশে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ পালিত হয়েছে। “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এবারের জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বিশ্বজুড়ে নারী ও কন্যাশিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাষ্ট্রপতি কন্যা শিশুর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সার্বিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা শিশু দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button