slider

জাতীয় কণ্যা শিশু দিবসে বাল্য বিবাহসহ সহিংসতার বিরুদ্ধে গ্রামীণ খেলাধুলা ও আন্তঃপ্রজন্ম সংলাপ

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সময়ের অঙ্গিকার, কণ্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বেসরকারি সংগঠন বারসিক এর সহযোগিতায় আজ বিকেল ৩.০০ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত সূর্য্যমূখী কিশোরী ক্লাবের আয়োজনে জাতীয় কণ্যাশিশু দিবস ২০২২ উদযাপনে কিশোরীদের শারিরিক-মানসিক ও সৃজনশীল চর্চা বৃদ্ধিতে রশিখেলা, চেয়ার খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হালিমা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিভিয়া আক্তার এর সঞ্চালনায় ধারণা পত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার। অনুষ্ঠানমালায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক তাজুল ইসলাম ও ইদ্রিস আলী। খেলাধুলায় অংশগ্রহণ ও বিজয়ী হন সংগঠনের সদস্য নাদিয়া, সুলতানা, সুমিতা আইরিন, নারী উন্নয়ন সমিতির ময়না বেগম, হাজেরা বেগম ও আলেয়া আক্তার।

জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপনে একই সময়ে মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা নারী উন্নয়ন সমিতির আয়োজনে কিশোর -কিশোরী ও নারী -পুরুষে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে আন্তঃপ্রজন্ম সংলাপ, গ্রামীণ খেলাধুলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মিলা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবরী বেগমের সঞ্চালনায় ধারণা পত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাস ও যুব সহায়ক রুমা আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, নারী নেত্রী ফোজিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক হত্যা ধর্ষণ ও পরকীয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা সবাই মিলে এই ধরনের সামাজিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সোচ্চার ভূমিকা পালন করতে চাই। পরিবার সমাজ ও রাষ্ট্রে কণ্য শিশুর খাদ্যে সমান পরিপুষ্টতাসহ ন্যায্যতা নিশ্চিত করতে একযোগে কাজ করতে চাই। আসুন সকলের সহযোগিতায় নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ হই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button