খেলা

জাতীয় ফুটবল দলের কোচ কি থাকছেন?

গত সপ্তাহে এশিয়া কাপের বাছাইপর্বে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেন টম সেইন্টফিট। কিন্তু সেটি ছিল কেবলই ম্যাচভিত্তিক নিয়োগ।
কোন দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এদিকে, টম সেইন্টফিটের নাম উঠেছিল নাইজেরিয়ার আকাঙ্ক্ষিত কোচের তালিকাতেও। ফলে শুরুতেই প্রশ্ন ওঠে মি. সেইন্টফিট কি আসলে বাংলাদেশে থাকছেন?
এসব নিয়ে আজ নতুন কোচের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
এদিকে, আজই জানা যায়, নাইজেরিয়া জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যামেরুনের সাবেক কোচ পল লি গুইন।
আজকের বৈঠক নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিবিসি বাংলাকে বলেছেন, আজকের বৈঠকে কোচের সঙ্গে স্বল্পকালীন চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা হবে।
ঐক্যমত্যে পৌছলে এখন তিন মাসের জন্য চুক্তি স্বাক্ষর করা হবে।
মি. নাঈম আরো বলছেন, তিনমাস পরে দলের পারফর্মম্যান্স বিবেচনা করে মি. সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে বাফুফে।
তবে, এখনো চুক্তি সই না হলেও গত সাতদিন ধরে জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করছেন মি. সেইন্টফিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button