
নাসির উদ্দীন হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে জলবায়ু ন্যায্যতা ও দ্বন্দ্ব সংবেদনশীলতা যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বারসিক ও গ্রিন কোযালিশনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার সহায়ক ছিলেন মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশন ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য আয়েশা মুস্তাফিজ, মিথিলা আক্তার ও সত্যরঞ্জন সাহা প্রোগ্রাম অফিসার বারসিক হরিরামপুর, মানিকগঞ্জ।
অংশগ্রহনকারীগণ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সমস্যা সমাধানের উপায় তুলে ধরেন। হরিরামপুরে পদ্মা নদীর ভাঙ্গনে প্রতি বছর শত শত পরিবারে বাড়ি ঘর, গাছ পালার, ফসলি জমি নষ্ট হয়। পদ্মা নদীর নাব্যতা কমে যাওয়ার কারনে বর্ষার পানি বাড়িতে ও ফসলী মাঠ তলীয়ে জমির ফসল নষ্ট হয়। ইছামতি নদীতে বাঁধ দেওয়ার কারণে, পানি প্রবাহ না থাকায় কচুরী পানা, ময়লা আর্বজনা পঁচে পানি নষ্ট হয়ে গেছে। ফলে নদী মাছ নাই ও নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না। চরে পতিত জায়গার ব্যবহার ও গাছ পালা কম থাকায়, যুবকদের উদ্যোগে জৈব উপায়ে চাষাবাদ ও বৃক্ষ রোপন করার উদ্যোগ গ্রহন করেন। যুবকগণ তাল, খেজুর ও ফলজ বৃক্ষ রোপনে পরিকল্পনা করেন। পাখি রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিত উদ্যোগ গ্রহন করেন। ইছামতি নদীর পানি প্রবাহে গ্রামে আলোচনা করার সিদ্ধান্ত হয়। সম্মিলিত উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জৈব উপায়ে চাষাবাদ ও বীজবৈচিত্র্য ব্যবহারে যুবকগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নদী ও প্রাণ প্রকৃতি রক্ষায় বাপ্পি খানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।




