জয়পুরহাট পুলিশের আয়োজনে নাটক ” অভিশপ্ত আগস্ট ” অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে ” অভিশপ্ত আগষ্ট ” নাটক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদে পুলিশ এর ডিআইজি হাবিবুর রহমান পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে বাংলাদেশ পুলিশ নাট্যদল ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাসাশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” এর ৬৫ তম মঞ্চায়ন হয় ।
জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, এর সভাপতিত্বে অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ নুর ইসলাম, জেলা প্রশাসক শরীফুল ইসলাম,,চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন সহ সরকারি – বেসরকারি কর্মকর্তা – কর্মচারী জনপ্রতিনিধি ও নানা শ্রেনী পেশার মানুষ।
নাটক শেষ অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশ থিয়েটারের শিল্পীদের নিখুঁত অভিনয় ও অভিনয় দক্ষতার প্রশংসা করেন । এই নাটকটির মাধ্যমে সাধারণ মানুষ ইতিহাসের অনেক অপ্রকাশিত ও অমোঘ সত্যকে জানতে পারবে বলেন অতিথিরা।




