উপমহাদেশশিরোনাম

জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, রাস্তায় নেমে তরুণদের প্রতিবাদ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় আজ (বৃহস্পতিবার) বন্দুকযুদ্ধে তিনজন সন্ত্রাসী বলে পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন।
নিহত বাশারাত আহমেদ মীর, আকিব আহমদ দার ও সাজ্জাদ খান্ডের বাড়ি পুলওয়ামাতে। নিহতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কাজকর্মের দীর্ঘ রেকর্ড রয়েছে’ বলে পুলিশের ওই মুখপাত্রের দাবি।
সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানতে পেরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে তা বন্দুকযুদ্ধে পরিণত হয়। এরফলে তিন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩টি একে-৪৭ রাইফেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করেছে।
এদিকে, গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, আজ বন্দুকযুদ্ধে নিহতদের খবর প্রকাশ্যে আসতেই সোপিয়ানে স্থানীয় বাসিন্দা বিশেষ করে প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এসময় নিরাপত্তা বাহিনী পেলেট গান ব্যবহারসহ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button