sliderস্থানিয়

‎জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে হত্যা, আটক ২ ‎ ‎

‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আয়নাল মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

‎সোমবার (১৬ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত নায়েব মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রফিকুল ইসলাম তার বাড়ির পাশে নিজ জমিতে চারাগাছ রোপণ করছিলেন। এ সময় একই গ্রামের আয়নাল মিয়া জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে সকাল ৮ টার দিকে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আয়নাল মিয়া ও তার স্ত্রীকে আটক করে। তিনি একই গ্রামের মৃত কাবেল মিয়ার ছেলে।

‎মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আয়নাল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button