উপমহাদেশশিরোনাম

জমিতে ৬০ লাখ টাকার হিরা পেলেন কৃষক

জমিতে চাষ করছিলেন এক কৃষক। কাজ করতে করতে হঠাৎ ওই কৃষকের চোখে পড়ে একখণ্ড পাথর। তবে পাথরটি দেখতে একটু অন্যরকম লাগে তার কাছে, একটু চকচকও করতে থাকে পাথরটি। তাই তিনি পাথরটি জমি থেকে কুড়িয়ে নেন। পড়ে তিনি জানতে পারেন এটা একটা হিরার খণ্ড এবং এর দাম অন্তত ৬০ লাখ টাকা।
ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামের।
ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাথরটি পাওয়ার পর তিনি সরাসরি স্বর্ণালঙ্কারের দোকানে ছুটে যান তিনি। তবে পাথরটি পরীক্ষা করেই দোকানদার জানান, এই স্বচ্ছ পাথরটি আসলে একটি হিরা। যার বাজারমূল্য অন্তত ৬০ লাখ টাকা!
ওই কৃষকের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরাটি কিনেছেন স্থানীয় হিরা ব্যবসায়ী আল্লাহ বক্স।
তবে হিরাটির আকার, রঙ ও অন্যান্য তথ্য এখনও খোলাসা করেননি ওই ব্যবসায়ী। অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় হিরা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়।
এর আগেও কুরনুল জেলা ও তার আশপাশের চাষের ক্ষেত ও নদীর পাড় থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকে।
প্রতি বছর বর্ষার সময়ে তুঙ্গভদ্রা ও হুন্ডরী নদীর আশপাশে তাঁবু করে থাকতে শুরু করেন অনেকে। লক্ষ্য একটিই- বর্ষায় ধুয়ে আসা কাদা-বালির মধ্যে হিরার খোঁজ চালানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button