আন্তর্জাতিক সংবাদ
জন্মদিনের পার্টিতে মুখোশধারীদের হামলা, নিহত ১১

মেক্সিকোর হিদালগো রাজ্যে শিশুদের একটি পার্টিতে মুখোশধারীরা হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। কতৃর্পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, পুলিশ জরুরি ফোন পেয়ে ঘটনাস্থল তিজাউকা শহরে গিয়ে নৃশংস এই দৃশ্য দেখেন।
প্রতিবেশিরা জানান, বাড়ির বাইরে তাবু টানিয়ে পরিবারের এক শিশুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। এ সময় হঠাৎ চারজন মুখোশধারী এসে হামলা চালায়। তারা সাতজন নারী, দু’জন পুরুষ ও দুটি শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এই বাড়ির মালিক এই ধরণের কাজের সাথে জড়িত বলে জানিয়েছে কর্মকর্তারা।
মেক্সিকোতে এই ধরণের সহিংস ঘটনা দিন দিন বেড়েই চলছে। মাদকচক্রের বিরোধিতার জের ধরে পুরো পরিবার হত্যার শিকার হন।
জরিপে দেখা গেছে, মে মাসে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন ২১৯৬ জন।




