খেলা

জন্মদিনের উপহার মার্সিডিজ

গত রোববার ৩০তম জন্মদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সেখানে থাকা অবস্থায় জন্মদিনের উপহার পেলেন রাসেল। কী উপহার পেলেন?
মার্সিডিজ গাড়ি! হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি সাদা মার্সিডিজ উপহার পেয়েছেন তিনি।
তবে কে বা কারা এ উপহার দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার পাওয়া গাড়ির ছবি পোস্ট করে রাসেল বলেন, ‘সময় মতোই পেয়ে গেলাম জন্মদিনের উপহার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button