sliderস্থানিয়

জনসচেতনতামূলক প্রশিক্ষণে দক্ষ যুব শক্তি গড়ার ডাক

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: আজ ২৭ জানুয়ারি ২০২৬ সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ এনপিআই মিলনায়তনে মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুন্নাহার এর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি নাসরিন এর পক্ষে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপপরিচালক মো. তৌহিবুর রহমান, এনপিআই এর প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, যুবনেতা ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, গ্রীণমাইন্ড ইয়ুথ ফোরামের সভাপতি আঁখি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন যুব পরিশ্রম কখনো বিফলে যায় না। দক্ষব্যাক্তি চাকরির পেছনে ঘুরে না,চাকরি তার পেছনে ঘুরবে। বর্তমান বৈশ্বিক দুনিয়ায় টিকে থাকতে হলে তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের উন্নয়নের মধ্যে দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button