sliderস্থানিয়

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তিতে স্বেচ্ছাসেবী মিলন মেলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন। দেশব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অতিথিদের অংশগ্রহণে মিলন মেলা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় এবং প্রতি সংগঠনকে প্রদান করা হয় সম্মাননা স্বারক। একই সঙ্গে জনতার বন্ধু ফাউন্ডেশনের ১০০ জনেরও বেশি কমিটি সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টোক ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদুল হক বুলবুল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম হোসেন, আয়েশা হাসপাতালের ম্যানেজার এখলাছ উদ্দিন।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন, সহ-সভাপতি পারভেজ মোশাররফ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক জহির, ক্যাশিয়ার রিজবী, সহকারী ক্যাশিয়ার নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই স্বেচ্ছাসেবী মিলন মেলা জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছরের পথচলাকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button