
আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া প্রতিনিধি: জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, রাস্তার পাশে একশটি চারা রোপন করা হয়। ২৬ জুলাই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জনতার বন্ধু ফাউন্ডেশন–এর উদ্যোগে এবং সৌদি আরব প্রবাসী মোঃ মাসুদ মিয়া–এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার সামনে আম,পেয়ারা, গোলাপ লিচু,আমড়া,বড়ই, সবেদা ছাড়াও নানা প্রজাতির ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জনতার বন্ধু ফাউন্ডেশন–এর সভাপতি শরীফ উদ্দীন, সাধারণ সম্পাদক মাহফুজ, ধর্মীয় সম্পাদক আরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জহির,সহ ক্রীড়া ও প্রচার সম্পাদক ইউসুফ আলী স্বাধীন,
এছাড়া সদস্য সারোয়ার, মারুফ, সিয়াম প্রমুখ।
সভাপতি শরীফ উদ্দীন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে রয়েছে ১৫ ভাগেরও কম। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকা সুরক্ষিত হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।’




