জনগণের সমর্থন নিয়ে বিএনপি আর কখনো ক্ষমতায় যেতে পারবে না – ড. আব্দুর রাজ্জাক
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় এসে বাংলা ভাই, সন্ত্রাস, জঙ্গিবাদ একদিনে কয়েকশো স্থানে বোমা ফাটিয়েছিলেন, সমস্ত অর্থনীতি ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে সন্ত্রাস, চাঁদাবাজি টেন্ডারবাজি হাওয়া ভবনের যন্ত্রণায় এদেশের মানুষ একদম সর্বস্বান্ত হয়ে পড়েছিল,২০১৫ সালে ৯০ দিন হরতাল ৯০ দিন অবরোধ করেছিল কিন্তু তারা পারেনাই, এদেশের মানুষ আমাদের সাথে জনগনের মাঝে শেখ হাসিনার ভিত্তি, আজকের থানা আওয়ামী লীগের সম্মেলন তাই প্রমাণ করে, বিএনপি হরতালের হুমকি দিচ্ছে নানান রকম অপপ্রচার করছে এবং কিভাবে সন্ত্রাস করে দেশ একটা অরাজকতা সৃষ্টি করে একটা অসাংবিধানিক সরকার ক্ষমতায় আনতে চায়, তারা নির্বাচন কমিশন মানে না তাই জনগণের সমর্থন নিয়ে বিএনপি আর কখনো ক্ষমতায় যেতে পারবে না।

৩০ মার্চ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া স্কুল মাঠে আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের র্ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এ কথা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, সম্মেলন অনুষ্ঠানে তিনি আরো বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু কে সহ পরিবারের বর্বরোচিতভাবে হত্যা করে সম্ভাবনার সকল পথ রুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে তিলে তিলে ধ্বংস করেছিল আমরা তখন মনে করেছিলাম বাংলাদেশে মনে হয় চিরদিনই পিছিয়ে থাকবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মির্জা আজম এমপি এবং হামিদ বিপু এমপির মতো তরুণ নেতৃত্ব অনেক অনেক যোগ্যতা অর্জন করেছে আমার দৃঢ় বিশ্বাস তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে তারাই বাংলাদেশের অর্থনীতির সকল ক্ষেত্রে একটি বিপ্লব আনবে এবং তারাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে সারা পৃথিবীর বুকে আমাদের মাথা উঁচু করে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেবে, আমরা বাঙালি জাতি বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ পৃথিবীর মধ্যে মর্যাদার দিক থেকে মনের দিক থেকেও আজকে অনেক উচ্চতায়,তাদের এই ত্যাগ, সাহস দৃঢ়তা কোন আপোশক্তি তাদের দমাতে পারবে না বলে আমি মনে করি তারাই এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সম্মেলন এর এত সুন্দর পরিবেশ আয়োজন করার জন্য নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ এমপি।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগীয় ) ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ আহবায়ক ম. ই. মামুনের সঞ্চালনায় এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানার আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ।
সম্মেলনে অতিথিদের উপস্থিতিতেই সভাপতি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর নাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ম.ই. মামুন এর নাম ঘোষণা করা হয়।



