জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিট পুলিশিং কার্যক্রম জোরদারের বিকল্প নেই-বিপ্লব কুমার সরকার

রংপুর প্রতিনিধি : রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম(বার) পিপিএম বলেছেন, বাঙালির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব তার চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বাঙালির ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক কলঙ্কিত অধ্যায়। তাই ১৫আগস্ট উপলক্ষে কোথাও যেন কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে কাজ করতে হবে। তিনি বিভিন্ন থানার ওসিদের উদ্দেশ্যে বলেন, মূলতবী মামলা গুলোর দন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া সাধারন মানুষের দোরগোড়ায় সেবাদান পৌঁছে দিতে হবে। এজন্য বিট পুলিশিং কার্যক্রম জোরদারের কোন বিকল্প নেই।
একই সাথে তিনি ওসিদের হুঁশিয়ার করে বলেন, কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবেনা। এর পাশাপাশি থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ যেন বৃদ্ধি না পায় এবং নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং জোরদার করতে হবে।
বৃহস্পতিবার সকালে রংপুর রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের ২০২০ সালের মাসিক অপরাধ সভায় এক ভিডিও কনফারেন্সে বিভিন্ন থানার ওসিদের সাথে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আইন-শৃক্সখলা রক্ষাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে ওসিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন রংপুরের পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ আহমেদ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, আরমান হোসেন পিপিএম (সি সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।




