slider

জণগণকে সাথে নিয়েই সঠিক জবাব দেওয়া হবে – শাহীন আহমেদ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ও রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বেলা ৩ টায় শুরু হওয়া র‌্যালিটি রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর মাঠ প্রাঙ্গন থেকে (কেরানীগঞ্জ – দোহার) মহাসড়ক প্রদক্ষিণ করে সরকারি ইস্পাহানি কলেজের সামনে ‌‌উপস্থিত হয়ে সমাবেশে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন বিএনপি আগামী ১০ ডিসেম্বর সমাবেশের নামে যতই হুমকি দেন,যতই আন্দোলনের ডাক দেন,আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের প্রিয় অভিভাবক জননেতা নসরুল হামিদ বিপু এমপির নেতৃত্বে যথাযথ সময়েই আপনাদের কে কঠোর ভাবে প্রতিরোধ করবো, এই মহান বিজয়ের মাসে থেকেই আমরা ঐ রাজাকার আলবদর বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ব্যাপক জয়ের মাধ্যমে বিএনপিকে এদেশ থেকে বিতারিত করে এই দেশকে রাজাকার আলবদর মুক্ত করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এই বিজয়ের মাসে জাতীর জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলায় কেউ যদি জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ সহ কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তা আর মেনে নেওয়া হবে না,এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়েই বিএনপির অপরাজনীতির সঠিক জবাব দেওয়া হবে, যাতে করে তারা যেন আর কোন দিন কোনো নৈরাজ্য, অপরাজনীতি করার সুযোগ না পায়। 
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ লিটন,ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম সহ থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে বর্তমান সময়ের চেয়ে আগামীত আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে বিএনপিকে রাজপথে থেকে মোকাবেলা করার অঙ্গিকার করেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button