রাজনীতি

জঙ্গি সঙ্গীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ-ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধীদের সঙ্গী না হলে অনেক আগেই জঙ্গিরা নির্মূল হয়ে যেত।’
আজ নিবার দুপুরে রাজধানীতে প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত জঙ্গি বিরোধী সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিসঙ্গের কারণে খালেদা জিয়া ক্রমাগত জঙ্গিবাদ বিষয়ে পরীক্ষায় ফেল করে যাচ্ছেন। জঙ্গি আর জঙ্গিসঙ্গীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ।’
ইনু বলেন, ‘তারাবি ও ঈদের নামাজ না পড়ে যারা মানুষ হত্যা করে তারা কোনো ধর্মের অনুসারি হতে পারে না। কয়েক ঘন্টার মধ্যে আমরা গুলশানের জঙ্গিদের দমন করেছি। আস্থা রাখুন, শেখ হাসিনার সরকার চব্বিশ ঘন্টা জেগে রয়েছে। এবং জাসদ জঙ্গি দমনে সবসময়েই অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।’
আগুনযুদ্ধবাজদের জাতি পরাজিত করেছে, জঙ্গি-সন্ত্রাসবাদকেও পরাজিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইনু।
জাসদ নেতৃবৃন্দের মধ্যে শিরিন আখতার এমপি, মীর হোসাইন আখতার, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, শ্রমিক জোট নেতা নাঈমুল আহসান জুয়েল প্রমুখ সমাবেশে জঙ্গিবিরোধী বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button