Uncategorized

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ তলা হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি হল তৈরি করা হবে এবং তাতে এক হাজার শিক্ষার্থী থাকতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদল প্রতিনিধি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী জানান, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এবং হল নির্মাণের জন্য সরকার অখণ্ড জমি খুঁজছে। এ কাজের জন্য ২৭৪ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়ছে বলেও জানান তিনি। প্রকল্পটি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকল্পটি অনুমোদন পেয়ে গেলে ২০২০ সালের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।’
দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের জন্য আন্দোলন করছেন। কিছুদিন আগে হলের আন্দোলনে জগন্নাথের শিক্ষার্থীরা পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারের জায়গায় হল নির্মাণের দাবি জানান।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের কিছু করার নেই। জায়গাটা সরকারের। সরকার যদি কোনো বিবেচনা করে, সেটা সরকারের ব্যাপার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button