শিরোনামশীর্ষ সংবাদ

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী শেখ হাসিনা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৬ উদযাপন উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৬ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) একটি স্মরণিকা প্রকাশ করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাই।’’
ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, এই রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আবদান রাখবে।
প্রধানমন্ত্রী আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেয়া এক বাণীতে সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান। আগামীকাল থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে।
শেখ হাসিনা বলেন, সুদীর্ঘকাল ধরে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে চলেছে। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।
‘রথযাত্রা’ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম বড় উৎসব।’ উল্লেখ করে তিনি বলেন, ইস্কন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশের বড় বড় শহরগুলোতে রথযাত্রা উৎসব সফল করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।
প্রধানমন্ত্রী রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button