slider

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সুনামগঞ্জ সংবাদদাতা : জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল-আমীন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১লা জানুয়ারী রোজ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার খাগাউড়া গ্রাম নিবাসী মোঃ আবু উল্লাহ’র ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত দায়রা- ৩৩৯/২০২১ এবং সিআর-৩০০/২০১৯) সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আল-আমীন (৪০) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামী আল-আমীন(৪০) কে আজ ২রা জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button