slider

জগন্নাথপুরে কাপড়ের রং দিয়ে মসলা তৈরী, জরিমানা ২ লাখ ২০ হাজার টাকা

সুনামগঞ্জ প্রতিনিধি : জগন্নাথপুরে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল ৮ ই জানুয়ারী রোজ রবিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এসময় জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় অবস্থিত শাহজালাল মসলা প্রোডাক্টস এন্ড রাইস মিল এর কারখানায় কাপড় এর রং দিয়ে গুড়া মসলা তৈরী করার অপরাধে এই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে পৌর পয়েন্টে অবস্থিত হাজী নান্না বিরিয়ানি ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বিধান দেবনাথ সহ র‌্যাব সুনামগঞ্জ -৯ এর একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল মসলা তৈরী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button