বিবিধশিরোনাম

ছোবলের প্রতিশোধ নিতে কামড়, অতঃপর…

সাপ ছোবল মারার পর প্রতিশোধ নিতে সেটাকে কামড়ে দিলেন এক ব্যক্তি। তিনি ততক্ষণ পর্যন্ত কামড়াতে থাকেন যতক্ষণ না সাপটি মারা যায়। যদিও সাপের ছোবলে ওই ব্যক্তিও মারা যান। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের মহীসাগরে।
জানা গেছে, ৭০ বছর বয়সী প্রভাত গালা ক্ষেতে কাজ করছিলেন। সেই সময় একটি সাপ তাকে কামড়ায়। আর এতেই ঘটে বিপত্তি। তিনি প্রচণ্ড রেগে সেই সাপটাকে কামড়াতে থাকেন। তিনি ততক্ষণ পর্যন্ত কামড়াতে থাকেন যতক্ষণ না সাপটি মারা যায়।
ঘটনার পর পরই প্রভাত গালাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। কিন্তু সেখানে সাপে কাটা রোগীর চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না। এরপর সরকারি, বেসরকারিসহ তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু কোথাও সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিষের প্রভাবেই প্রভাত মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
ঘটনার সময় ক্ষেতে উপস্থিত ছিলেন প্রভাত গালার ছেলের বৌ। তিনি জানান, সাপটা মরে যাওয়ার পর ক্ষেতে উপস্থিত অন্যরা সাপটা পুড়িয়ে ফেলেন।
এদিকে ২০১২ সালে নেপালেও এরকম একটা ঘটনা ঘটেছিল। নেপালি এক ব্যক্তিকে সাপে কামড়ানোর পর তিনিও সাপকে কামড়ে মেরে ফেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button