বিবিধশিরোনাম

ছিল কুকুর, হয়ে গেল ভাল্লুক! ভিডিও ভাইরাল

ঘটনাটি ঘটেছে চীনের ইউনান প্রদেশে। তিন বছর আগে এক ব্যক্তি রাস্তায় অবহেলায় পড়ে থাকতে দেখেন একটি কালো কুকুর ছানাকে। পরে ছানাটিকে কুড়িয়ে আনেন ঘরে। এরপর একে নিয়মিত দুধ, কর্ন ও সসেজ খাওয়ান। কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারেন কুকুর শাবকটির শরীরের গঠন ও আচরণ ঠিক কুকুরদের মতো নয়।
 ওই ব্যক্তির দাবি, মাত্র আট মাসেই সেই কুকুর শাবকটি ১ দশমিক ৭ মিটার লম্বা ও এর ওজন ৮০ কেজি হয়ে যায়। তারপরই তিনি বুঝতে পারেন, এটি আসলে কুকুর প্রজাতির নয়, বরং এটি একটি কালো ভাল্লুক।
 এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গেছে৷ সেই ভিডিওটিতে, যা সম্ভবত ঐ ব্যক্তিরই শুরুর দিকে করা, দেখা যায় যে, ছোট্ট সেই ভাল্লুক শাবক একটি কুকুরের সঙ্গে খেলছে। সে খুবই সাবলীলভাবে দুই পায়ে হাঁটছে।
 ওই ব্যক্তির বরাত দিয়ে সামাজিক গণমাধ্যমে বলা হচ্ছে যে, তিনি প্রথমে ভেবেছিলেন কুকুর ছানাটি ভাল্লুকের মতো দেখতে। কিন্তু সত্যিই যে ওটা ভাল্লুক হবে তা কল্পনাতেও আসেনি তাঁর। নিরাপত্তার খাতিরে সেই ভাল্লুক আপাতত শিকলে বাঁধা অবস্থায় খাঁচার ভেতরে দিনযাপন করছে।
বন বিভাগের কর্তারা গেল ফেব্রুয়ারিতে আবিষ্কার করেন যে, একটি ভাল্লুক সেই ব্যক্তির বাড়িতে অবস্থান করছে। ভাল্লুকটি উদ্ধার করে তারা নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যান।
-ডয়েচে ভেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button