slider

ছাত্র জমিয়ত পশ্চিম আলীরগাঁও নবীন আলেম সংবর্ধনা

গোয়াইনঘাট,সিলেট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় কোওর বাজার কমিটিঘর মিলনায়তনে শাখা সভাপতি আব্বাস বিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আবু তালহার পরিচালনায় ঈদ পুনর্মিলনী পরবর্তী নবীন আলেমদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, নবীন আলেমরা এখনই তাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে। জীবনের সিদ্ধান্ত নিতে ভুল করলে বা কালবিলম্ব করলে সারা জীবন পস্তাতে হবে। সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে পথচলা শুরু করে দেশ ও মিল্লাতের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করুন। আপনারাই বর্তমান দেশের সম্পদ, দেশের নতজানু এই পরিস্থিতিতে জমিয়তের ছায়াতলে এসে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহাদ্দিস আবু বকর কাসেমী, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রফিক আহমদ, ইউনিয়ন জমিয়তের সেক্রেটারী মাওলানা মঞ্জুর আহমদ, উপজেলা যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসানাত, সাধারণ সম্পাদক মুহসিন আহমদ, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের আহ্বায়ক হাফিজ জাকির হুসাইন, যুবনেতা দিলদার হোসেন কাসেমী, মাওলানা বদরুল আলম, মাওলানা সালিক আহমদ, মাওলানা নোমান জালালাবাদী ও সুলতান মাহমুদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ইকরামুল হক জাবের ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button