sliderস্থানিয়

ছাত্র অধিকার পরিষদ রংপুর মহানগর কমিটি গঠিত

রতন রায়হান, রংপুর: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশে গঠিত এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

নতুন কমিটিতে পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী কাওছার জামান সাগর-কে আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়েছেন, এবং হারাগাছের কৃতি সন্তান, ইমরান কবীর-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব ইমরান কবীর জানান, পিছিয়ে পড়া রংপুর অঞ্চল কে এগিয়ে নিতে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবেন নবগঠিত এই কমিটি সেই সাথে রংপুর সিটি কর্পোরেশন এর পর্যাপ্ত বাজেট ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজে এর শিক্ষা ব্যাবস্থার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট নিয়ে আসা এবং সেই সাথে রংপুর মেডিকেলের দূর্নীতি দমনে সক্রিয় ভুমিকা পালন করার চেষ্টা করবেন তারা। তিনি আরো জানান অবিলম্বে তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ণ সহ শ্যামপুর চিনি কল চালুর বিষয়ে সরকার এর কাছে আহব্বান জানান তিনি।

কমিটির আহব্বায়ক কাওছার জামান সাগর বলেছেন, রংপুর মহানগরের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ছাত্র সমাজের ন্যায্য দাবিগুলো তুলে ধরাই হবে তাদের মূল লক্ষ্য।

কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ছাত্র অধিকার পরিষদকে আরও সংগঠিত, শক্তিশালী ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button