ছাত্ররা সবসময় দেশের জন্য গুরুত্বপূর্ণ: ইউএনও তাহমিলুর রহমান

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) : ছাত্ররা সবসময় দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ কান্ডারী। বাংলাদেশে ছাত্ররা সবসময় গুরুত্বপূর্ণ অধিকার আদায় করে আসছে, একই সাথে ছাত্রদের নিয়ে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। ছাত্রদের মনে শুধুমাত্র গভমেন্ট চাকুরীর আশা থাকে, এটাও পিছিয়ে যাওয়ার একটা মাধ্যম। আমরা যেকোনো উপায়ে ইনকাম সোর্স খোঁজে বের করবো। এটাই হবে গোয়াইনঘাটের উন্নয়ন বা গোয়াইনঘাটকে এগিয়ে নেওয়ার উত্তম পন্থা।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি প্রকৌশলী ইকবাল আহমদ, উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
১৩ আগস্ট (শনিবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ উসমান গণী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান সিকদার, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ইংরেজি প্রভাষক লুৎফুর রহমান, তোয়াকুল কলেজের প্রভাষক সমির চন্দ্র, ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ।




