sliderরাজনীতিশিরোনাম

ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আবারও হামলা : এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠ করানো ও ছাত্রদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে অন্যান্য সমন্বয়কেরা। আজ দেশব্যাপী যখন ছাত্রসমাজ তাদের কর্মসূচি পালন করতে যায় তখনই সরকারের পেটুয়া পুলিশ বাহিনী গোটা দেশের সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচার হামলা ও গ্রেফতার চালায়। সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সরকারের ইশারায় এই নিপীড়ক পুলিশ বাহিনী ইতোমধ্যেই আন্দোলন দমনের নামে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে এবং গত কয়েকদিনে প্রায় ১১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে। এই গণহত্যার দাগ শুকানোর আগেই আবার সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে। তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাধারণ ছাত্র-জনতাকে হত্যা করে তাদের পরিবারদের জোর করে গণভবনে নিয়ে আর্থিক সহোযোগিতার নাটক গরু মেরে জুতা দানের মতোই প্রতারণা মূলক। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, যে দেশের জনগণ তার অধিকার আদায়ের জন্য জীবন দিতে শিখে ফেলে তাদেরকে আপনি কোন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে রুখতে পারবেন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আপনার পদত্যাগের কোন বিকল্প নেই।
খবর বিজ্ঞপ্তির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button