ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে যুবদলের বিতর্কিত আহবায়ক কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মাদকসেবী, অন্য রাজনৈতিক দলের কর্মসূচীতে অংশগ্রহণকারী,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পদে থাকাদের নিয়ে ৭৩ সদস্য বিশিষ্ট বিতর্কিত আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও প্রবাসী, নিষ্ক্রিয়দেরও অর্থের বিনিময়ে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জেলা যুবদলের সাথে দীর্ঘদিন জড়িত ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ।
“বুধবার রাতে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহŸায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কমিটি অনুমোদন পত্রে কোন তারিখ দেয়া নেই। কমিটির মেয়াদ কতদিন এবং কতদিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে হবে” নেই তার কোন নির্দেশনাও। তবে বুধবার দুপুরে জেলা যুবদলের নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির আহŸায়ক শামীম তালুকদার।
এ কমিটিতে ১৮ জনকে যুগ্মআহŸায়ক করা হয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক মাদক মামলার আসামী, বিদেশ প্রবাসী ও রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয়দের নাম। বাকি ৫৩ সদস্যের মধ্যে রয়েছে অন্য দলের অনুসারী ও কর্মসূচী পালনে অংশগ্রহণকারী ব্যক্তিসহ স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বর্তমানে পদে থাকা নেতাকর্মীরা। বিদেশ প্রবাসী, জেলার কর্মসূচীতে দীর্ঘদিনের নিষ্ক্রিয়, তৃণমূলে নেতৃবৃন্দের সাথে সম্পর্কহীন ব্যক্তিরা।
নবগঠিত জেলা যুবদলের যুগ্মআহŸায়ক আনিচুর রহমান পান্নু জানান, যুবদলের বরিশাল বিভাগীয় টিম ঝালকাঠিতে সফরে এসে আমাদের নিয়ে কর্মী সভা করে। তখন যুবদলের সাথে সম্পৃক্ত ও যুবদল করতে ইচ্ছুক সবাইকে প্রাথমিক সদস্য ফরম
পূরণ করার জন্য নির্দেশনা দেয়। ফরমপুরণকৃত ও যোগ্যদের নিয়ে জেলা যুবদলের
বিভিন্ন পদের জন্য ৪১জনের নাম প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছে। পরবর্তিতে অন্যান্যদের নিয়ে বর্ধিত করে ৬১টিতে পৌছে। একপর্যায়ে নাম না জানা, যুবদলের প্রতি সংশ্লিষ্টতা না থাকা, দীর্ঘদিনের নিষ্ক্রিয়, সময়ের সুযোগ সন্ধানী, মাদকসেবী, প্রবাসীদের নাম অন্তুর্ভুক্ত করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে।
যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জানান, আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা যুবদলের কমিটি প্রেরণ করেছি। পরবর্তিতে সম্মেলনের মাধ্যমে আহŸায়ক কমিটির অধীনস্ত সকল উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে।




