শিক্ষা

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল স্থগিত : উত্তাল নয়াপল্টন

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল স্থগিতের প্রতিবাদে স্লোগানে উত্তাল উঠেছে নয়াপল্টন। শনিবার সকাল থেকেই ছাত্রদলের কাউন্সিলের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা নয়াপল্টনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এসময় ছাত্রদলের কাউন্সিল স্থগিত হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরণের স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
উৎসব মুখর পরিবেশে আজ ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের কাউন্সিলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। ছাত্রদলের বিলুপ্ত কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী চতুর্থ জজ আদালত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে স্থগিতাদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button