বিবিধশিরোনাম

ছাগল গিলে বিপদে অজগর

গোটা একটা ছাগল গিলে ফেলে কী বিপদেই না পড়ল অজগরটি। মজার এই ভিডিওটি ভারতের আসাম রাজ্য থেকে এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে গোটা ছাগল গিলে ফেলে আর নড়তে পারছে না অজগরটি।
আসামের বাইহাটা চারিআলি গ্রামের বাসিন্দারা ১৫ ফুট লম্বা এই অজগরটি দেখতে হাজির হয়েছিলেন। তারাই জানিয়েছেন, পেট মোটা অজগরটি আচমকাই তাদের নজরে আসে। কার্যত মোটা পেট নিয়ে সাপটি নড়তেই পারছিল না।
কাছের জঙ্গল থেকে এলাকায় বেরিয়ে আসে অজগরটি। সেখানেই এসে একটি গোটা ছাগল গিলে ফেলে। তার জেরেই এই পরিণতি। আপাতত সাপের গলায় একটি দড়ি বেঁধে রেখেছেন গ্রামবাসীরা। এরপর দড়ি দিয়ে টানতে টানতে সাপটিকে ফরেস্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
তবে যেভাবে গলায় দড়ি বেঁধে সাপটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে আবার বহু পশুপ্রেমী নিষ্ঠুরতার অভিযোগে সরব হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button