আন্তর্জাতিক সংবাদ
চোর চাকরি পেলো পুলিশের কল্যাণে
কানাডার টরেন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েন এক তরুণ। এরপর দোকানের কর্মচারীরা পুলিশকে খবর দেন। ঘটনার তদন্তে আসেন কানাডা পুলিশের কনস্টেবল নিরান জয়ানেসান।
১৮ বছর বয়সী ওই আসামির সাথে কথা বলার পর কনস্টেবল জয়ানেসানের খুব মায়া হয়। পরে পুলিশ কর্মকর্তা ওই তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দিয়ে চাকরির ইন্টারভিউ-এর ব্যবস্থা করে দেন। পরে তিনি চাকরি পেয়ে যান! বিবিসি’র সূত্র মোতাবেক এই তথ্য জানান টরেন্টো প্রবাসী ইমাম উদ্দিন। কিন্তু সেই তরুণের নাম প্রকাশ করা হয়নি!
কনস্টেবল জয়ানেসান মিডিয়াকে বলেন, সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে। ওই বেকার তরুণটি এক কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোন রোজগার। এখন চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটানোর ইচ্ছে প্রকাশ করে।




