জাতীয়শিরোনাম

চেন্নাই থেকে ফিরলেন আরো ১৬৯ বাংলাদেশী

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন থাকায় ভারতে আটকেপড়া আরও ১৬৯ জন বাংলাদেশী নাগরিক শুক্রবার চেন্নাই থেকে দেশে ফিরেছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ১৬৯ জন বাংলাদেশী নাগরিককে নিয়ে তাদের একটি ফ্লাইট দুপুর ২টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
গত ২২ এপ্রিল চেন্নাই থেকে আরও ১৬৪ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে গত ১৭ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে একটি লাশসহ ৪৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
প্রথম ধাপে গত ২০ এপ্রিল চেন্নাই থেকে দেশে ফেরত আসেন ১৬৪ জন বাংলাদেশী নাগরিক। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button