খেলা

চেন্নাই অধিনায়ক হিসেবে জয়ের সেঞ্চুরি ধোনির

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেনও তিনিই। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে জয়ের সুবাদে দারুণ এক মাইলফলক ছুঁলেন তিনি। যা আর কোনো অধিনায়কের নেই।
শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে আইপিএলে এটি চেন্নাইয়ের ১০০তম জয়। অর্থাৎ, চেন্নাই অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের সেঞ্চুরি করলেন ‘ক্যাপ্টেন কুল’। কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ জেতার নজির আর কোনো আইপিএল অধিনায়কের নেই।
চেন্নাই ও পুনে মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত মোট ১৭৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ধোনি। জয় ১০৫ ম্যাচে। যার মধ্যে ধোনির অধিনায়কত্বে ৫ ম্যাচ জিতেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
মুম্বাইয়ে বিপক্ষে এই ম্যাচেই ধোনি আরো একটি আইপিএল মাইলস্টোন গড়েছেন। সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। আবুধাবিতে মুম্বাইয়ের দুজন ব্যাটসম্যানের ক্যাচ ধরার সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন চেন্নাই অধিনায়ক।
ধোনি আইপিএলে ৯৬টি ক্যাচ ধরেন উইকেটকিপার হিসেবে। বাকি চারটি ক্যাচ ধরেছেন ফিল্ডার হিসেবে।
এ ছাড়া ধোনি সার্বিকভাবে টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ঘরোয়া ও অন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৫০ শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button