রাজনীতিশিরোনাম

চূড়ান্ত প্রত্যায়নপত্র গ্রহণ করলেন বিএনপি প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিস থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আসন্ন উপ-নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রত্যায়নপত্র তুলে দেয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রত্যয়নপত্রটি বুঝিয়ে দিয়েছেন চেয়ারপার্সনের একান্ত সচিব এ.বি.আব্দুস সাত্তার।
ঢাকা-৫ সংসদীয় আসনে ধানের শীষ প্রদীকের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমেদ প্রত্যয়নপত্র গ্রহণ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ। একই সাথে নওগাঁ-৬ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম চূড়ান্ত প্রত্যায়নপত্র গ্রহণ করেন।
এছাড়া জয়পুরহাট জেলা কালাই পৌরসভা মেয়র নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী মোঃ আনিছুর রহমান তালুকদারও তার প্রত্যায়নপত্র গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন জয়পুরহাট-২ সংসদীয় আসনে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button