চুয়াডাঙ্গায় কোটালী দর্শনা গ্রামের সড়ক উদ্বোধন করলেন এম পি আলী আজগর টগর

বায়েজিদ আলী, চুয়াডাঙ্গায় প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে কোটালী দর্শনা গ্রামের একটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেগমপুর ইউনিয়নের কোটালী দর্শনা একটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। এ সময় কোটালী দর্শনা গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জিকেআরআইডিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আজগার টগর বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের মতো অতীতে কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি। সরকারের ধারাবাহিকতার ফলে আজ দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। গ্রামকে শহরে রূপ দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সময় তিনি আরো বলেন আমরা সবাই মিলে আসুন নৌকার জন্য কাজ করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।




