বিবিধশিরোনাম

চুমুতেই অন্তঃসত্ত্বা তরুণী!

১৭ বছর বয়সী এক তরুণী তার এক চিকিৎসক চেম্বারে এসেছিল। ওই তরুণী তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। তরুণীটি এও জানায় প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। এখানেই শেষ নয়, এমনকি ওই তরুণী গর্ভনিধোরক ওষুধও খেয়েছে। সম্প্রতি ভারতের কোচির চিকিৎসক এসভি কুট্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি এক অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন, কিছু দিন আগে ১৭ বছর বয়সী এক তরুণী তার চেম্বারে এসেছিল। ওই তরুণী তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। তরুণীটি এও জানায় প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। কাহিনি এখানেই শেষ নয়, এমনকি ওই তরুণী গর্ভনিধোরক ওষুধও খেয়েছে। এমন ঘটনার জন্য সেই তরুণী অনুতপ্ত।
ওই তরুণীর মুখে এমন কথা শোনার পরেই চিকিৎসক এসভি কুট্টি তার শারীরিক পরীক্ষা করেন। এরপর দেখা যায় ওই তরুণী অন্তঃসত্ত্বা নয়।
চিকিৎসকের সঙ্গে কথা বলার মাঝেই তরুণী শোনায় ভিন্ন কাহিনি। তরুণী জানায়, সে তার বন্ধুকে চুমু দিয়েছিল। তারপরেই ওই তরুণী ভেবেছিল কিস করেই হয়তো সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তরুণীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়েন চিকিৎসক এসভি কুট্টি। তাজ্জব বনে যান ডাক্তার।
ভারতে এখনও যে যৌনতা বিষয়ক সচেতনতার পাঠ সঠিক ভাবে দেয়া হয় না তা আরও একবার প্রমাণ হলো। ওই চিকিৎসকের দেয়া এ ঘটনার বিবরণ তারই ইঙ্গিত দেয়। এমনটাই মনে করছেন দেশটির অনেকে।
ফেসবুকে নিজের করা পোস্টে এসভি কুট্টি আরও জানান, পুরুষদের গোপানাঙ্গ থাকে এই বিষয়টিও ওই তরুণী জানেন না। তার কাছে কিস বা চুমু করা মানেই শারীরিক সম্পর্ক হয়ে যাওয়া।
পরে ওই চিকিসক জানান, ‘ছোট থেকে প্রত্যেকের মনে যৌনতা নিয়ে সঠিক পাঠ দেওয়া উচিত। আজকাল বাবা-মা ছেলেদের সময় দিতে পারেন না! একটা মেয়ে ভয়ে গর্ভনিধোরক ট্যাবলেটও খেয়ে নিল, সেই বিষয়েও অভিভাবকরা কিছু জানলেন না।’
সোশ্যাল মিডিয়ায় এসভি কুট্টির এই ফেসবুক পোস্টটি কার্যত ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই তার কথা সমর্থন জানিয়েছেন। এদের মধ্যে অনেকে বলেছেন, যৌনতা বিষয়ক বিজ্ঞানসম্মত পাঠ কিশোর-তরুণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button