
চীন সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হওয়ার সময় সুখোই-৩০ বিমানটি আসাম-অরুনাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি ছিল।
তেজপুর থেকে বিমানটি উড়েছিল। এরপরপরই রেডিও ও রাডারের সাথে এটির যোগাযোগ হারিয়ে যায়। বিমানটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে।
গত মার্চে রাজস্তানের বারমার জেলায় একটি সুখোই-৩০ বিমান বিধ্বস্ত হয়েছিল।




