আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে শিক্ষার্থী বহনকারী বাস লেকে পড়ে ২১ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গুয়াংজু প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গুয়াংজুর আনশুন শহরের হংশান লেকের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তার পাশে রেলিং ভেঙে পানিতে পড়ে যায়। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সরকার নিয়ন্ত্রিত সিসিটিভির খবরে বলা হয়েছে, বাসের অধিকাংশরাই ছিল কলেজের শিক্ষার্থী। তারা চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কঠিন পরীক্ষা ‘গাওকাও’তে অংশগ্রহণ করতে যাচ্ছিল।
এবার এক কোটি ১০ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। করোনা সংক্রমণের কারণে পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল।
আহত সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button