দূর্ঘটনাশিরোনাম

চীনে ভূমিধস : নিখোঁজ ১৭

দক্ষিণ পশ্চিম চীনে শুক্রবার একটি রেলওয়ের একাংশের ওপর ভূমিধসে কমপক্ষে ১৭ ব্যক্তি নিখোঁজ রয়েছে। রেলওয়েটিতে মেরামত কাজ চলছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এ এফপি’র।
চায়না ডেইলি’র খবরে বলা হয়, নিখোঁজ ওই ১৭ ব্যক্তিকে বুধবার রেলওয়ে ট্রাক সংস্কার কাজে নিযুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা সংবাদপত্রকে জানান, সিচুয়ান প্রদেশের গানলুন জেলায় অতি দ্রুত এ ভূমিধসের ঘটনা ঘটে।
চায়না রেলওয়ে চেংদু গ্রুপের চেন কুন নামে এক কর্মকর্তা বলেন, ‘একটি ট্রাক ঘটনাস্থল অতিক্রম করে গেলে আমি পাহাড়ের ঢাল অকস্মাৎ আন্দোলিত হতে দেখতে পেয়ে, চিৎকার করে সবাইকে দৌঁড়ে পালাতে বলি।’
সংবাদপত্রের খবরে বলা হয়, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রেলওয়ে ট্রাকের ৭০ মিটার ভূমিধসে চাপা পড়েছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button