আন্তর্জাতিক সংবাদ
চীনে ভূমিধসে ১৪০ লোকের চাপা পড়ার আশঙ্কা

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি গ্রামে শনিবার ভোরে বড় ধরনের ভূমিধস হয়েছে। এতে প্রায় ১ শ’ লোক চাপা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
সেখানে জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। খবর এএফপি’র।
মাওক্সিয়ান সরকারের নিউজ অফিস এক বিবৃতিতে জানায়, একটি পাহাড়ের এক পাশ ধসে পড়ে জিনমো গ্রামের প্রায় ৪০টি বাড়িঘর চাপা পড়েছে। এতে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।




