আন্তর্জাতিক সংবাদশিরোনাম
চীনে বুলেট ট্রেনের যাত্রা শুরু

সোমবার যাত্রা শুরু করল চীনের দ্রুততম বুলেট ট্রেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘ফুক্সিং’ বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০০ কিলোমিটার। গড় গতিবেগ ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এদিন ট্রেনটি প্রথম যাত্রা করল চীনের ব্যস্ততম বেইজিং-সাংহাই রুটে। একটি ট্রেন বেইজিং থেকে সাংহাইয়ের উদ্দেশে রওনা দেয় স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে। একই সময় সাংহাই থেকে অন্য একটি ট্রেন রওনা দেয় বেইজিংয়ের উদ্দেশে। দীর্ঘ বেইজিং-সাংহাই রুটে প্রতিদিন গড়ে ৫ লাখ ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি এই দীর্ঘ যাত্রাপথ এদিন দ্রুততম বুলেট ট্রেনটি অতিক্রম করে মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে। মাঝে দাঁড়ায় ১০টি স্টেশনে।




