Uncategorized
চীনে তীব্র তাপপ্রবাহ

চীনে সম্প্রতি যে তাপপ্রবাহ চলছে তাতে আগামী তিনদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে। শনিবার এমন আভাসই দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, শনিবার থেকে রোববার পর্যন্ত চীনের উত্তর ও উত্তরপূর্বাঞ্চল এবং ইনার মঙ্গোলিয়ায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ১শ’ ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বলে আশা করছে আবহাওয়া বিভাগ। এছাড়া হুনান ও ইউনান প্রদেশসহ দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।
একইসঙ্গে আবহাওয়া বিভাগ ওইসব এলাকার বাসিন্দাদের সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে।




