উপমহাদেশশিরোনাম

‘চীনের যে কোনো টার্গেটে আঘাত করতে পারবে ভারতের নতুন মিসাইল’

ভারত ক্রমশই তার পরমাণু শক্তি উন্নত করে চলেছে, মত দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞের৷ তারা জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখেই ভারতের এই শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রে৷ ওই দুই মার্কিন বিশেষজ্ঞ ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন বলে জানা যায়৷
একটি ডিজিটাল জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের করা হচ্ছে যে তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে৷ ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণু নীতি এবার কাজে আসবে চীনের জন্য৷ চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের৷ আগামী দিনে ভারত যে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এমনটাও মনে করেন তারা৷
চীনকে সামনে রেখে একের পর এক অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেইসাথে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেকে কমপক্ষে ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।
আমেরিকার আফটার মিডনাইট নামে একটি ম্যাগাজিনের জুলাই-আগস্ট ইস্যুতে উল্লেখ করা হয়েছে যে ভারত নাকি এমন একটি মিসাইল তৈরি করছে, যা দক্ষিণ ভারত থেকে ছুঁড়লে গোটা চীন পার করে ফেলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button