আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনকে অবশ্যই সামরিক সঙ্ঘাতের জন্যে প্রস্তুত থাকতে হবে!

চীনকে অবশ্যই দক্ষিণ চীন সাগরে ‘সামরিক সঙ্ঘাতের’ জন্যে প্রস্তুত থাকতে হবে। সমুদ্র বিরোধ নিয়ে আন্তর্জাতিক ট্রাইবুনালের রায়ের আগে দক্ষিণ চীন সাগরে চীনের নৌমহড়া শুরুর প্রেক্ষাপটে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মঙ্গলবার এ কথা বলা হয়।
দক্ষিণ চীন সাগরের অধিকাংশ দ্বীপের ওপর চীন তার সার্বভৌমত্ব জারি করতে চায়। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক প্রতিবেশী দেশও এসব দ্বীপের মালিকানা দাবি করছে। কিন্তু এ অঞ্চলের অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি থাকায় দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দেশটির সাথে চীনেরও বিরোধ বাড়ছে।
চীন মঙ্গলবার প্যারাসেল দ্বীপপুঞ্জের আশেপাশের পানিতে এক সপ্তাহের নৌমহড়া শুরু করেছে।
এদিকে এসব দ্বীপের মালিকানা নিয়ে চীনের অবস্থানকে চ্যালেঞ্জ করে ফিলিপাইন মামলা করে। হেগে জাতিসংঘ সমর্থিত ট্রাইবুনাল এ বিষয়ে রায় দেয়ার আগে চীন তার মহড়া শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button