slider

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত- ২

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের আব্দুলপুর ইউনিয়নের শাহা ব্রীক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী সানোয়ার হোসেন (২৫)। তিনি উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী নায়েক তারা (১৮) ও খোকন (১৬) নামের দুই তরুণ আহত হয়েছেন। নায়েক তারা উপজেলার নান্দেড়াই গ্রামের একরামুল হকের পুত্র ও খোকন উপজেলার রাজাপুর গ্রামের সুব্রত কুমারের পুত্র। তারা দুজনই স্থানীয় একটি গার্মেন্টস দোকানের কর্মচারী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, “দুর্ঘটনার পর আহত তিন ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সানোয়ার হোসেন। নায়েক তারা ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button