slider

চিরিরবন্দরে রেললাইনে বসে ফ্রি-ফাঁয়ার খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো হৃদয় বাবু

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় রেললাইনে বসে ফ্রি-ফাঁয়ার গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো হৃদয় বাবু (১৫)।
শুক্রবার (৩ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রাম সংলগ্ন রেললাইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
হৃদয় বাবু (১৫) উপজেলার আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। হৃদয় বাবু (১৫) নানা মজিবর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় হৃদয় বাবু সকালে ঘুম থেকে উঠেই তার এন্ড্রোয়েড মোবাইল ফোনে ফি-ফাঁয়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। এসময় কানে হেডফোন দিয়ে সে গেম খেলছিল। খেলার এক পর্যায়ে সে রেললাইনের উপর গিয়ে বসে। ঠিক একই সময় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। কানে হেডফোন থাকায় ট্রেনেটি একাধিকবার হর্ণ দিলেও হৃদয় তা শুনতে পায়নি। ফলে সে এই ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। তিনি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দাঁয়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button