Uncategorized
চিরিরবন্দরে মানসিক ভারসাম্যহীন ডলীর আত্মহত্যা

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ডলী রানী (৩৫) নামে মানসিক রোগাগ্রস্ত এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার ১ফেব্রুয়ারী সকাল আনুমানিক ১১ঘটিকায় তাঁর বাবার বাড়ী আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের দর্গাতলীতে নিজ শয়ন কক্ষে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ডলিরাণী (৩৫)।
পুলিশ জানায়, তিনি ৩ বছর যাবত মানসিকভাবে রোগাগ্রস্ত ছিলেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আত্মহননকারী ডলী রানী (৩৫) দিনাজপুর সদর উপজেলার ধামাহার গ্রামের বিনয় চন্দ্র রায় এর স্ত্রী। মানসিক সমস্যার কারনে সে দীর্ঘদিন যাবত বাবার বাড়ী চিরিরবন্দরের গলাহার গ্রামে থাকতেন। তিনি তিন সন্তানের জননী বলেও জানা গেছে।




